1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

নতুন বাংলাদেশ পঠিত হবে চারটি প্রদেশ নিয়ে

  • রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১২১ গননা করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

একতা ডেস্কঃ দেশেরজনপ্রশাসন সংস্কার কমিশন প্রশাসনিক কাঠামোতে পরিবর্তনের সুপারিশ নিয়ে কাজ করছে। নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিষয়ের বাইরে অন্যান্য ব্যবস্থাপনার দায়িত্ব প্রদেশের হাতে দেওয়ার পক্ষে মত প্রকাশ করেছে। গত বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে বিভিন্ন সংস্কার প্রস্তাব জমা দিয়েছে সংবিধান, নির্বাচন, পুলিশ এবং দুর্নীতি দমন কমিশনসংক্রান্ত সংস্কার কমিশন। ওই অনুষ্ঠানে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও সদস্যরা উপস্থিত ছিলেন। কমিশনের সম্ভাব্য প্রস্তাবের মধ্যে পুরোনো চারটি বিভাগকে প্রদেশে রূপান্তরের বিষয়টিও রয়েছে বলে সূত্র জানিয়েছে। প্রস্তাবিত চারটি প্রদেশ হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা।

প্রদেশগুলোর পরিচালনা কাঠামো কেমন হবে বা তাদের কাজ কী হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কমিশন। বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে এবং কমিশনের সুপারিশ এখনো চূড়ান্ত হয়নি। কমিশন জানিয়েছে, প্রদেশ গঠনের বিষয়টি সংবিধান সংশোধনের সাথে সম্পর্কিত। তাই এ বিষয়ে এখনই বিস্তারিত কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব নয়।

বর্তমানে দেশে আটটি প্রশাসনিক বিভাগ রয়েছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ। পাশাপাশি কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার প্রস্তাব নিয়েও আলোচনা চলছে। জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের প্রাথমিক সুপারিশে কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার কথা বলেছিল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews