1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

মহাকাশে নজরদারি স্যাটেলাইট বসালো পাকিস্তান, কিসের ইঙ্গিত

  • রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৪৪ গননা করুন

একতা ডেস্কঃ পাকিস্তান প্রথমবারের মতো নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। ১৭ জানুয়ারি, শুক্রবার উত্তর চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় এটি। এটি লং মার্চ ২ডি রকেট যা ১৬ জানুয়ারি রাতে জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এর সাথে পাকিস্তানের স্যাটেলাইট ‘পিআরএসসি-ইও১’ এবং দুটি চীনা স্যাটেলাইট পাঠানো হয়েছে।

চীন ও পাকিস্তানের মহাকাশ সম্পর্ক শক্তিশালী এবং পাকিস্তান ২০২৩ সালের অক্টোবর মাসে চীনের আন্তর্জাতিক চন্দ্র গবেষণা কেন্দ্র প্রকল্পে অংশগ্রহণ করেছে। ‘পিআরএসসি-ইও১’ পাকিস্তানের জন্য প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট, যা পূর্বের স্যাটেলাইটগুলির সাথে মহাকাশে যুক্ত হবে। এই স্যাটেলাইটটি ভূমি মানচিত্রণ, কৃষি শ্রেণীবিভাগ এবং মূল্যায়ন, নগর ও গ্রামীণ পরিকল্পনা, পরিবেশগত নজরদারি, প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণ এবং ব্যবস্থাপনা, প্রাকৃতিক সম্পদ রক্ষা সহ বিভিন্ন কাজে সহায়ক হবে।

ভারত বিষয়টি ভালভাবে দেখছেন না বলে প্রতিবেদন প্রকাশ করে আনন্দবাজার পত্রিকা। বিশেষজ্ঞদের একটি অংশের মতে, এটা মনে রাখা উচিত যে পাক উপগ্রহটি চীন থেকে উৎক্ষেপিত হয়েছে। চীনের বিরুদ্ধে একাধিকবার উপগ্রহের মাধ্যমে নজরদারি চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে যে চীন উপগ্রহের মাধ্যমে সারা পৃথিবীজুড়ে নজরদারি করে থাকে।

নজরদারি নিয়ে আমেরিকা এবং চিনের মধ্যে দ্বন্দ্বও অব্যাহত রয়েছে। ২০২৩ সালে চিন ‘ইয়াওগান-৪১’ নামক একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে, যা ‘লং মার্চ ৫’ রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়, এটি চীনের অন্যতম শক্তিশালী রকেট। এমন দাবি উঠেছিল যে, এই উপগ্রহটি নজরদারি এবং সামরিক কাজে ব্যবহৃত হতে পারে, বিশেষ করে সামরিক উদ্দেশ্যে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews