একতা ডেস্কঃ ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু দাবি করে বলছে শেখ হাসিনা গত আগস্টের প্রথম সপ্তাহেই ক্ষমতা জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে হস্তান্তরের পরিকল্পনা করেছিলেন। ১৮ জানুয়ারি, শনিবার সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দ্য হিন্দু জানিয়েছে, শেখ হাসিনা আগস্টের প্রথম সপ্তাহে ক্ষমতা সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে হস্তান্তরের পরিকল্পনা করেছিলেন এবং সামরিক বাহিনী পরিস্থিতি স্থিতিশীল করার জন্য লকডাউন নিশ্চিত করছিল। নওফেল বলেন, ‘আমরা গণভবনে উপস্থিত ছিলাম এবং আন্দোলন সমাধানের উপায় নিয়ে আলোচনা করছিলাম। অনেকেই মনে করতেন যে প্রধানমন্ত্রীর আকস্মিক পদত্যাগ আইনশৃঙ্খলা পরিস্থিতির পতন ঘটাবে, তাই লকডাউনের পরিকল্পনা করা হয়েছিল। ড. ইউনূসের কোনো বৈধতা নেই। তিনি বাংলাদেশের আদর্শিক ভিত্তি, ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদকে ঘৃণা করেন।
সাবেক শিক্ষামন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে গত পাঁচ মাসে বাংলাদেশে অর্থনৈতিক সংকট এবং শিল্প অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। ইউনূস সরকার সংবিধানে ব্যাপক পরিবর্তনের পরিকল্পনা করছে। অন্তর্বর্তী সরকারের এরকম মৌলিক পরিবর্তন করার কোনো অধিকার নেই।

Leave a Reply