1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত

ইরান ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন করল

  • রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৬১ গননা করুন

একতা ডেস্কঃ ইরানের দক্ষিণ পানিসীমার তীরে নির্মিত একটি নতুন কৌশলগত ভূগর্ভস্থ অস্ত্রাগার (ভূগর্ভস্থ নৌ ঘাঁটি) উন্মোচন করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিন বা আইআরজিসি। এই অস্ত্রাগারে দ্রুত আক্রমণকারী জাহাজ এবং অন্যান্য নৌযানের বিশাল বহর রাখা যাবে। আইআরজিসি প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এবং আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি গতকাল (শনিবার) এই স্থাপনা উন্মোচন করেন।

নতুন অস্ত্রাগার পরিদর্শনকালে তিনি বলেন, এই স্থাপনাটিতে টর্পেডো লঞ্চিং সিস্টেম এবং মাইন স্থাপনে সক্ষম জাহাজের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক দেশীয়ভাবে তৈরি দ্রুত আক্রমণকারী নৌযানও রয়েছে। ভূগর্ভস্থ নৌ স্থাপনাটি আইআরজিসির নৌবাহিনীর ক্ষমতার একটি ক্ষুদ্র অংশ মাত্র। মেজর জেনারেল সালামি আরো বলেন, আইআরজিসি নৌবাহিনী অব্যাহতভাবে তার যুদ্ধপ্রস্তুতি এবং প্রতিরক্ষা ক্ষমতা বাড়িয়েছে।

ক্ষেপণাস্ত্র সজ্জিত জাহাজ ইরানের সার্বভৌমত্ব এবং সামুদ্রিক সীমান্ত রক্ষার জন্য বর্তমানে পারস্য উপসাগরের জলসীমায় টহল দিচ্ছে। দেশীয়ভাবে তৈরি উন্নত এসব জাহাজ যুদ্ধক্ষমতা বাড়িয়ে দিয়েছে এবং আইআরজিসি সবসময় যুদ্ধপ্রস্তুতি বাড়িয়ে চলেছে। এই জাহাজ এবং ক্ষেপণাস্ত্র লঞ্চার ছাড়াও পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর দ্বীপপুঞ্জ ও উপকূলে অন্যান্য ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম নানা ধরনের মিশন পরিচালনার জন্য প্রস্তুত।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews