1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত

প্রেমের টানে ভারতীয় গৃহবধূ বাংলাদেশে

  • সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১১২ গননা করুন

উলিপুর(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে প্রেমিকের হাত ধরে বাংলাদেশে পালিয়ে এসেছেন এক ভারতীয় গৃহবধু। উদ্দেশ্য ছিল প্রেমিককে বিয়ে করে বাংলাদেশেই ঘর বাধবেন। কিন্তু তাদের সে আশা পূরণ করতে দেয়নি বিজিবি’র সদস্যরা। দালালের মাধ্যমে সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রেমিকের সহযোগীসহ বিজিবির সদস্যদের হাতে আটক হয়েছেন ভারতীয় ওই গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে ১৯ জানুয়ারী(রোববার ) সন্ধ্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী সীমান্তের ৯৩৩ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশে বালাতাড়ী গ্রামে। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন বালারহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা বাংলাদেশী সহযোগী সহ আটক দুই ভারতীয় নাগরিককে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছেন।

আটককৃতরা হলেন, ভারতের পশ্চচিম বঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার ধামাই গ্রামের বাবর আলী মন্ডলের মেয়ে এক সন্তানের জননী রেশমা মন্ডল (২৮), দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উশতি থানার গড়খালী গ্রামের দেবকুমার সাপুইয়ের ছেলে সৌরভ কুমার সাপুই(১৮) ও সহযোগী বাংলাদেশী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কাশিরডারা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইউসুফ আলী(২২)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ জানান, রাতে বিজিবি ভারতীয় ভারতীয় ও তাদের সহযোগী এক বাংলাদেশী সহ তিনজনকে থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews