1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নৌযান শুমারি ২০২৬-এর তথ্যসংগ্রহ কার্যক্রম উদ্বোধন মোটরসাইকেল দূর্ঘটনায় নগরকান্দা ও ভাঙ্গার দুইজন নিহত শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৭ বছর পর গ্রেফতার যাবজ্জীবন সাজার আসামি

  • সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১২৯ গননা করুন

একতা ডেস্কঃ বরিশাল জেলার বাকেরগঞ্জে শ্যামপুর গ্রামের মৃত সাত্তার হাওলাদারের পুত্র মো: শহিদুল ইসলাম হত্যা মামলার আসামি হয়ে সাজার ভয়ে নিজের পরিচয় গোপন করে ১৭ বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় ছদ্মবেশে পালিয়ে ছিলেন। ১৯ জানুয়ারি রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত হয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঢাকা কেরানীগঞ্জ এলাকা থেকে মো: শহিদুল ইসলাম কে গ্রেপ্তার করেন।

নলছিটি থানার মোটরসাইকেল চালক এক যুবক হত্যা মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া আসামি ছিলেন মো: শহিদুল ইসলাম। বাকেরগঞ্জ থানার এসআই তোফাজ্জল হোসেন জানান, ২০০৮ সালে নছিটি থানা এলাকায় এক মোটরসাইকেল চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনিয়ে নেয় একটি চক্র। ওই সময় নলছিটি থানায় ভুক্তভোগী পরিবার একটি হত্যা মামলা দায়ের করেন। যাহার মামলা নাম্বার জিআর ২৬/৯। ওই মামলায় অন্যান্য আসামিরা গ্রেফতার হলেও শহিদুল ইসলাম পরিচয় গোপন রেখে ঘটনার পর থেকে পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কেরানীগঞ্জ থেকে হত্যা মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি মো: শহিদুল ইসলাম কে গ্রেফতার করা হয়। ২০ জানুয়ারি সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews