1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

ভোরের কাগজ পত্রিকা বন্ধ ঘোষণা

  • সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১০২ গননা করুন

একতা ডেস্কঃ দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধের ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ২০ জানুয়ারি, সোমবার মালিবাগে প্রতিষ্ঠানটির কার্যালয়ের প্রধান ফটকে এসংক্রান্ত নোটিশ টানিয়ে দেওয়া হয়।

নির্বাহী সম্পাদক স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, ভোরের কাগজ কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ১২ ধারা অনুযায়ী মালিকের নিয়ন্ত্রণবহির্ভূত কারণে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা ২০ জানুয়ারি থেকে কার্যকর হবে। ১৯৯২ সালের ১৫ ফেব্রুয়ারি ‘মুক্তচিন্তার দৈনিক’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে বাংলা দৈনিক ভোরের কাগজ।

প্রধান কার্যালয় বন্ধের প্রতিবাদে প্রতিষ্ঠানটির বিদ্যমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনের কথা জানান ভোরের কাগজের সাংবাদিকরা। সেখান থেকে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান। অষ্টম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন এবং তাদের নিয়োগের তারিখ থেকে বকেয়া পাওনা পরিশোধ করার দাবিতে প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ করেছেন সংবাদকর্মীরা। এ বিষয়ে মালিকপক্ষের কাছে তিন দফা চিঠি পাঠালেও কোনো সাড়া মেলেনি বলে জানান তারা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews