1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নৌযান শুমারি ২০২৬-এর তথ্যসংগ্রহ কার্যক্রম উদ্বোধন মোটরসাইকেল দূর্ঘটনায় নগরকান্দা ও ভাঙ্গার দুইজন নিহত শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

জামায়াত নেতা বিএনপির সাবেক এমপি পাপিয়াকে স্বৈরাচারের দোসর বললেন

  • সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১১৫ গননা করুন

একতা ডেস্কঃ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য (এমপি) সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াকে স্বৈরাচারের দোসর হিসেবে অভিহিত করেছেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে কথা লেখেন তিনি।

একটি সংবাদের স্ক্রিনশট পোস্ট করে ক্যাপশনে নুরুল ইসলাম বুলবুল লেখেন ‘স্বৈরাচারের দোসরদের চেহারা একে একে বেরিয়ে আসছে।

নুরুল ইসলাম বুলবুলের পোস্টের কমেন্টে অনেকেই নানা ধরনের মন্তব্য করছেন। আব্দুল্লাহ আনসারী নামের একজন লিখেছেন, ‘জাতির সামনে এদের বিচার করতে হবে।’ মোস্তফা কামাল লেখেন, ‘মাশাল্লাহ। এজন্যই কি হঠাৎ করে পাপিয়া আপা এসব বক্তব্য দিয়েছেন!!!’ মো. আব্দুল বারী পলাশ লিখেছেন, ‘ফ্যাসিস্ট এর নির্বাচনে অংশগ্রহণকারী বিএনপির ৭ জন MPবিশেষ সুবিধা নিয়েই ফ্যাসিস্ট সরকারে ছিলো। আর হারুন/পাপিয়া শুরু থেকেই আওয়ামীলীগ এর মধু পানে এগিয়ে ছিলো। ৫ ই আগস্ট হাসিনার পতন না হলে হারুন আওয়ামীলীগে যোগ দিতো।’

সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন থেকে এমপি ছিলেন। তার স্বামী চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি হারুনুর রশীদ বিএনপির যুগ্ম মহাসচিব পদে রয়েছেন। আর নুরুল ইসলাম বুলবুল একই আসনের সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews