খাগড়াছড়ি প্রতিনিধিঃ ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল ক্রীড়া নিয়ে এগিয়ে চল এই সম্প্রীতির বন্ধনকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট ২০২৫, শুভ উদ্বোধন করা হয়েছে।
২০ শে জানুয়ারি, সোমবার দুপুর ২ টায় সময় মহালছড়ি উপজেলা স্টেডিয়াম মাঠে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ আয়োজক কমিটির আহবায়ক মো, আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এম এন আবছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মংসুইথোয়া চৌধুরী ও ক্ষেত্র মোহন রোয়াজা, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, জেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক মাহবুব আলম সবুজ, জেলা বিএনপি ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু। এছাড়াও মহালছড়ি উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ, অত্র মহলছড়ি উপজেলার সকল শ্রেণী, পেশার ক্রিয়ামোদী, গণমাধ্যম কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে মহালছড়ি সদর উপজেলার অংস্রাং বাজি সংঘ স্পোর্টিং ক্লাব বনাম লেমুছড়ি পটপট্টা ক্লাব। অংস্রাবাজি
স্পোর্টিং ক্লাব ১-০ গোলে জয়ী হয়। খেলার ম্যান অব দি ম্যাচের খেতাব অর্জন করেন অংমাবাজি স্পোর্টিং ক্লাবের উসুইচিং মারমা। টুর্নামেন্টে মহালছড়ির ১২টি দল অংশ নিচ্ছে। এই ফুটবল টুর্নামেন্টটি জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হবে বলে জানান আয়োজক কমিটি ও সংশ্লিষ্টরা। আজকের খেলায় প্রধান রেফারির দায়িত্বে ছিলেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা’র নিখিল দে এবং সহকারী রেফারির দায়িত্বে ছিলেন প্রদীপ ত্রিপুরা ও কেরু মারমা। খেলাটি ওয়াদুদ ফাউন্ডেশন, মহালছড়ির আয়োজনে।

Leave a Reply