1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে ২১ দিনব্যাপী মেকানিক্যাল ও রিপেয়ার প্রশিক্ষণ শুরু জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান শুটিংয়ে অপ্রয়োজনীয় ঘনিষ্ঠ দৃশ্যের প্রস্তাব, ক্ষোভ রাধিকার গ্রিনল্যান্ডে ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ ট্রাম্পের দাবি, চুক্তিতে আসলে কতটা ক্ষমতা পাচ্ছে যুক্তরাষ্ট্র? ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ২২ মামলা, আসামি ২৭৫ মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

তেজগাঁয়ে রেলেওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

  • মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১০৯ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ রেলের জমিতে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে রাজধানীর তেজগাঁওয়ে অভিযান পরিচালনা করছে।

২১ জানুয়ারি, মঙ্গলবার দুপুর ১২টার দিকে তেজগাঁও রেলওয়ে স্টেশনের আগে তেজগাঁও-ফার্মগেট রেলগেট এলাকায় এ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ।

একটি এক্সাভেটর নিয়ে অভিযানে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিল রেলওয়ের অন্যান্য কর্মচারী, রেলওয়ে পুলিশ ও তেজগাঁও থানা পুলিশ। বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা গত বছরের ১০ ডিসেম্বর মধ্যে নিজ দায়িত্বে অপসারণের জন্য দখলদারদের উদ্দেশ্যে গত ৫ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয় গণবিজ্ঞপ্তি জারি করে। পরবর্তী সময়ে ১১ ডিসেম্বর থেকে বাংলাদেশ রেলওয়ে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে অবৈধ দখলে থাকা বিপুল পরিমাণ জমি উদ্ধার করেছে।

মালিবাগে পরিচালিত অভিযানের মাধ্যমে রাজধানী ঢাকায় এ উচ্ছেদ অভিযান শুরু হয় গত ৬ জানুয়ারি। ঢাকাসহ সারাদেশে অবৈধ দখলে থাকা রেলের সব জমি উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews