1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

ভারত শেখ হাসিনাকে বের করে দেবে

  • মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২১৮ গননা করুন

একতা ডেস্কঃ সম্প্রতি ভারতের শিবসেনার সংসদ সদস্য সঞ্জয় রাউত বাংলাদেশিদের ভারত থেকে বের করে দেওয়া উচিত বলে মন্তব্য করেন। তিনি আরো বলেন, এটি শেখ হাসিনাকে দিয়ে শুরু করা উচিত, যিনি একসময় ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন। বলিউড তারকা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় মুম্বাই পুলিশ সন্দেহ করছে, হামলাকারী একজন বাংলাদেশি। এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়েই সঞ্জয় রাউত বলেন, “যদি হামলাকারী বাংলাদেশি হন, তবে এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার। এটা অমিত শাহের দায়িত্ব এবং এর জন্য তার পদত্যাগ করা উচিত।

তিনি বলেন, “বাংলাদেশিদের ভারত থেকে বের করে দেওয়া প্রয়োজন। তারা আতঙ্ক সৃষ্টি করছে এবং এটি মুম্বাই মিউনিসিপ্যাল নির্বাচনের জন্য একটি কৌশল।” ১৬ জানুয়ারি বলিউড তারকা সাইফ আলি খানের বাড়িতে হামলা চালানো হয়। হামলাকারী শরিফুল ইসলাম শেহজাদ নামের এক ব্যক্তি, যাকে বাংলাদেশি বলে সন্দেহ করছে মুম্বাই পুলিশ। তার বাড়ি বাংলাদেশের ঝালকাঠিতে বলে পুলিশের দাবি।

শরিফুলের আইনজীবী এ দাবিকে প্রত্যাখ্যান করে জানান, তিনি গত সাত বছর ধরে মুম্বাইয়ে বসবাস করছেন এবং বাংলাদেশি নাগরিক হওয়ার কোনো প্রমাণ পুলিশ দিতে পারেনি।

সঞ্জয় রাউতের দাবি, বিজেপি বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় না বরং আন্তর্জাতিক সম্পর্কের দোহাই দিয়ে তাদের রক্ষা করে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি নেতারা একদিকে লাভ জিহাদের মতো অভিযোগ তোলে, আবার অন্যদিকে এমন ঘটনায় বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কুণ্ঠা বোধ করে।

শিবসেনার এই এমপি সাইফ আলি খানের ছেলে তৈমুরের নাম নিয়েও বিজেপি নেতাদের সমালোচনা করেন। তিনি বলেন, ‘তৈমুর এখন তাদের ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে। অথচ আগে তার নাম নিয়ে নেতিবাচক মন্তব্য করা হতো।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews