1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

কয়েক লাখ ভারতীয় মার্কিন নাগরিকত্ব হারাবে

  • মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১১৮ গননা করুন

একতা ডেস্কঃ বেশ কিছু নির্বাহী আদেশে সই করেছেন দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ এবং যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের বিতারণের ধারাবাহিক সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের নীতি বাতিলের কার্যক্রম শুরু করতে একটি নির্বাহী আদেশে সই করেছেন। ২০ জানুয়ারি, সোমবার শপথ নেওয়ার পরপরই তিনি এই আদেশে স্বাক্ষর করেন। এটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশু আর জন্মসূত্রে দেশটির নাগরিকত্ব পাবে না। ট্রাম্প তার প্রথম মেয়াদ থেকেই এ নীতিকে ‘হাস্যকর’ বলে আখ্যা দেন এবং পরিবর্তনের ঘোষণা দেন। যদিও এটি ১৪তম সংশোধনীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংবিধানে স্বীকৃত একটি অধিকার। এর ফলে, রাতারাতি আইনটি কার্যকর না হলেও বাতিলের প্রক্রিয়া শুরু হলো।

এ আইন চূড়ান্তভাবে কার্যকর হলে ১৬ লাখ ভারতীয়, যারা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণের মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন, তাদের নাগরিকত্ব হারানোর ঝুঁকি তৈরি হবে। পিউ রিসার্চের ২০২২ সালের এক প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রে প্রায় ৪৮ লাখ ভারতীয়-আমেরিকান বসবাস করেন। এর মধ্যে ১৬ লাখ জন্মসূত্রে নাগরিক।

ট্রাম্প আগেও এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, এই নীতি পরিবর্তনের উদ্দেশ্য হলো অভিবাসীদের সন্তান রেখে বাবা-মাকে দেশে ফেরত পাঠানোর বদলে পুরো পরিবারকেই ফিরিয়ে দেওয়া। একই সাক্ষাৎকারে ট্রাম্প যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা, প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বের হওয়ার আদেশে সই করেছেন।

১৮৯০ সালের পর ট্রাম্পই প্রথম ব্যক্তি যিনি একটি নির্বাচনে পরাজিত হওয়ার পর দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন। ওয়াশিংটন ডিসির ক্যাপিটল রোটুন্ডায় আয়োজিত শপথ অনুষ্ঠানে বিদেশি নেতারাও উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণের পর প্রথম ভাষণে ট্রাম্প চীন দ্বারা পরিচালিত পানামা খাল পুনর্দখলের ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘এটি আমাদের সঙ্গে করা চুক্তির চেতনা লঙ্ঘন করেছে। এটি আমরা পানামাকে দিয়েছিলাম, চীনকে নয়, এবং আমরা এটি পুনরুদ্ধার করব।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews