1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে নানা জল্পনা

  • মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১২৮ গননা করুন

একতা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় আছেন। কেমন আছেন তিনি? কীভাবেই বা তার দিন কাটছে? বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যায়, কানাডার বেগমপাড়ায় তার একটি বিলাসবহুল বাড়ি আছে। গুঞ্জন উঠেছে, সেখানে যেতে পারেন তিনি। এছাড়াও তার সিঙ্গাপুর ও দুবাইয়ে বিলাসবহুল ফ্ল্যাট আছে বলে শোনা যাচ্ছে। তবে প্রশ্ন হচ্ছে এখন কোথায় আছেন ওবায়দুল কাদের?

সম্প্রতি এক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বলছে, ওবায়দুল কাদের ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থান করছেন। সেখানে তিনি ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাটের ফ্ল্যাটে আছেন। খুব শিগগিরই ভারত ছেড়ে সিঙ্গাপুর হয়ে কানাডায় পাড়ি জমাতে পারেন বলেও জানা গেছে। এছাড়া ক্যাসিনোর সম্রাটের ফ্ল্যাটে বেশ কজন পুলিশের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন।

বিভিন্ন সূত্রে বলছে, দলটির অনেক নেতাকর্মী বর্তমানে ভারতে অবস্থান করছেন। কেউ কেউ বলছেন সিঙ্গাপুরে আছেন ওবায়দুল কাদের। অন্য এক সূত্রে জানা যায়, তারা ভারতীয় গোয়েন্দা সংস্থা র’ এর তত্ত্বাবধানে রয়েছেন। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে নিয়মিত বৈঠক করছেন তারা। বাংলাদেশের ভেতরে নাশকতা চালিয়ে সরকারকে বেকায়দায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করে ফায়দা নেওয়াই তাদের মূল লক্ষ্য বলে জানা গেছে। আরও জানা যায়, আওয়ামী লীগের ছোটবড় শতাধিক নেতা ঘাঁটি গেড়েছেন কলকাতার পার্কসার্কাস, গুলশান কলোনি, নিউটাউন, ভাঙড়, চিনার পার্ক, যাত্রাগাছী ‘এলাকায়। প্রকাশিত প্রতিবেদনে আরও জানা যায়, বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে কলকাতার নিউটাউনের অভয়ারণ্যে আশ্রয় নিয়েছেন আসাদুজ্জামান খান কামাল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, এরশাদ আলম, পারুল আক্তার, অসীম কুমার উকিল এবং অপু উকিল সহ আরও অনেকেই। আবার কেউ কেউ ভারত হয়ে সিঙ্গাপুর, দুবাই হয়ে ইউরোপে পাড়ি জমিয়েছেন। এদিকে শেখ হাসিনার সরকারের প্রভাবশালী নেতা সাবেক চিফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটন ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত ইসমাইল হোসেন সম্রাট, নুরুন্নবী চৌধুরী শাওন ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সহ দলটির অনেক নেতাই কলকাতায় রয়েছেন বলে জানা যায়। এছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের একাংশ এখন কলকাতায় অবস্থান করছেন।

কলকাতা নিউটাউন থানার কর্মকর্তারা অবৈধ অনুপ্রবেশকারীদের ধরতে নিয়মিত অভিযান চালালেও বাংলাদেশে আওয়ামী লীগ নেতাদের ক্ষেত্রে সেই নিয়ম প্রযোজ্য হয়নি। এভাবেই প্রশাসন, রাজনৈতিক দল, পুলিশের নাকের ডগায় ও তাদের প্রচ্ছন্ন সহযোগিতায় আওয়ামী লীগ নেতাদের আস্তানা হয়ে উঠেছে এখন কলকাতার নিউটাউন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews