রোজিনা সাথীঃ তারুণ্যের উৎসব “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” স্লোগানকে প্রতিপাদ্য করে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় আয়োজিত বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লাবনী পারভীনা প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সী মনিরুজ্জানান চকলেটা সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, প্রধান শিক্ষক আবুল হোসেনা অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, সহকারি প্রধান শিক্ষক সুরাইয়া পারভীনা অভিভাবক সদস্য শফিক মন্ডল, সহকারি শিক্ষক আবু সেলিম, তয়েবুর রহমান, শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ, ছাত্র উপদেষ্টা ফারহান ইসলাম শাকিল। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সহকারি শিক্ষক রামপ্রসাদ রায় ও আশালতা বিশ্বাস।

Leave a Reply