1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বিনা পরীক্ষাতেই ছাত্রলীগ নেত্রী পাস

  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২৬৫ গননা করুন

একতা ডেস্কঃ পরীক্ষা দিতেই যায়নি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রী সুরাইয়া ইয়াসমিন ঐশী। গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী।

গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. তানজিউল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সদস্য সচিব ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. হান্নান মিয়া এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক। তদন্ত কমিটিকে অবিলম্বে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।

ওই ছাত্রলীগ নেত্রীকে ছাড়াই গত ডিসেম্বর মাসের ২ তারিখ গণিত বিভাগের মাস্টার্স ১ম সেমিস্টারের ৫১০২ কোর্সের মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু ফলাফল প্রকাশ হলে ঐশিরও ফলাফল আসে। এ নিয়ে বিভাগের ভেতরে ও বাইরে ব্যাপক সমালোচনা তৈরি হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি করে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শওকাত আলী গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কেন এরকম হয়েছে তা ক্ষতিয়ে দেখছি আমি। কমিটি গঠন করা হয়েছে। তারা দ্রুত প্রতিবেদন দাখিল করবে। যারাই এ ঘটনার সাথে জড়িত থাকুক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুরাইয়া ইয়াসমিন ঐশী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বেরোবি শাখার সাংগঠনিক সম্পাদক। ক্যাম্পাসে ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমে প্রথম সারিতে থাকতেন তিনি। গত ১৬ জুলাই শহিদ আবু সাইদ হত্যার পর থেকেই পলাতক রয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews