1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

মুক্তি পাওয়া বিডিআর জওয়ানরা কারাগার থেকে বের হলেন

  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৩৭ গননা করুন

একতা ডেস্কঃ বিডিআরের ১৭৮ জওয়ান কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন দীর্ঘ ১৫ বছর পর। ২৩ জানুয়ারি, বৃহস্পতিবার ৪টি কারাগার থেকে তারা একে একে বের হলেন।

আজ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ৪৩, কাশিমপুর-১ থেকে ২৭, কাশিমপুর-২ থেকে ৯৫ জন, কাশিমপুর হাইসিকিউরিটি থেকে ১৫ জনসহ মোট ১৭৮ জনকে মুক্তি দেওয়া হয়েছে। কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেন।

বেলা ১টায় কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আবু ইউসুফ জানান, কেন্দ্রীয় কারাগারে থাকা বিডিআরের ৪৩ জনের কারামুক্তির কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন বের হয়েছেন, বাকিরাও বের হবেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর (গাজীপুর) সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন জানান, সাড়ে ১২টার দিকে আমাদের কারাগারে থাকা বিডিআরের ২৭ জন কারামুক্ত হয়েছেন। গত ২১ জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালত জামিনপ্রাপ্ত ১৭৮ জন আসামির নাম প্রকাশ করেন।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। সে ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। হত্যা মামলায় ৮৫০ জনের বিচার শেষ হয় ২০১৩ সালের ৫ নভেম্বর। তাতে ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। খালাস পান ২৭৮ জন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews