1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নৌযান শুমারি ২০২৬-এর তথ্যসংগ্রহ কার্যক্রম উদ্বোধন মোটরসাইকেল দূর্ঘটনায় নগরকান্দা ও ভাঙ্গার দুইজন নিহত শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

খরগোশকে লাথি মারায় এক জাপানি নাগরিক গ্রেপ্তার

  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৫০ গননা করুন

একতা ডেস্কঃ জাপানে খরগোশকে লাথি মারার অপরাধে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। ঘটনাটি ঘটেছে জাপানের হিরোশিমা প্রিফেকচারের ওকুনোশিমা দ্বীপে। দ্বীপটি খরগোশের জনসংখ্যার জন্য সুপরিচিত।

জানা গেছে, দ্বীপটিতে ৭৭টিরও বেশি খরগোশের মৃত্যুর তদন্ত করছে পুলিশ। তখনই ওই ব্যক্তিকে এ ঘটনার জন্য গ্রেপ্তার করা হয়। দ্বীপটির ওয়েবসাইট অনুসারে, ওকুনোশিমা দ্বীপে ১ হাজারের বেশি খরগোশ অবাধে বসবাস করে এবং এখানে আসা পর্যটকরা তাদের খাবার খাওয়ায়। রিকু হোতাকে নামের ওই ব্যক্তিকে গত মঙ্গলবার খরগোশকে লাথি মারার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তি টোকিওর বাসিন্দা। লাথির আঘাতে প্রাণীটি মারা যায় বলে জানা গেছে। পুলিশের একজন মুখপাত্র এএফপিকে এই খবর জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ বছর বয়সী ওই ব্যক্তি বাকি ৭৭টি খরগোশের মৃত্যুর সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করছে পুলিশ। নভেম্বরের শেষে থেকে ৭৭টি খরগোশের মৃতদেহ পাওয়া গেছে।

পরিবেশ মন্ত্রণালয় বলেছে, ‘খরগোশগুলোর মৃত্যুর কারণ সংক্রামক রোগ, ঠাণ্ডা আবহাওয়া বা মানব-সম্পর্কিত হতে পারে, তবে এই মুহুর্তে তা পরিষ্কার নয়। মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে।’ ওকুনোশিমা দ্বীপটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি বিষ তৈরির কারখানা ছিল। এখন সেখানে একটি যাদুঘর রয়েছে। দ্বীপটিতে খরগোশের উচ্চ প্রজনন হারের জন্য বিখ্যাত।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews