1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

পারমাণবিক সংযোজন প্রযুক্তিতে চীনের নতুন সাফল্য

  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১১৩ গননা করুন

একতা ডেস্কঃ চীন প্রযুক্তিতে নতুন রেকর্ড স্থাপন করেছে তাদের ‘কৃত্রিম সূর্য’ নামে পরিচিত Experimental Advanced Superconducting Tokamak (EAST) রিয়‍্যাক্টরের মাধ্যমে পারমাণবিক সংযোজন। এই পরীক্ষায় প্লাজমা ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটানা ১,০০০ সেকেন্ড ধরে স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে। এর আগের রেকর্ড ছিল ৪০৩ সেকেন্ড, যা ২০২৩ সালে স্থাপন করা হয়েছিল।

দীর্ঘদিন ধরে পারমাণবিক সংযোজন (nuclear fusion) থেকে শক্তি উৎপাদনের চেষ্টা করছেন বিজ্ঞানীরা। সূর্যের মতো পারমাণবিক বিক্রিয়া থেকে অপরিসীম শক্তি আহরণ এই প্রযুক্তির মূল লক্ষ্য। তবে দীর্ঘ সময় ধরে ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্লাজমা স্থিতিশীল। রাখা ছিল একটি বড় চ্যালেঞ্জ। এই রেকর্ড স্থাপনের মাধ্যমে বিজ্ঞানীরা এক ধাপ এগিয়ে গেছেন।

চীনা অ্যাকাডেমি অব সায়েন্সেসের প্লাজমা ফিজিক্স ইনস্টিটিউটের পরিচালক সং ইউনতাও বলেছেন, ফিউশন ডিভাইসকে উচ্চ দক্ষতায় দীর্ঘ সময় ধরে স্থিতিশীল পরিচালনায় সক্ষম হতে হবে। এটি ভবিষ্যৎ ফিউশন বিদ্যুৎকেন্দ্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারমাণবিক সংযোজন প্রক্রিয়া সূর্যের বিক্রিয়ার মতো কাজ করে, যেখানে দুটি পরমাণু একত্রিত হয়ে বিপুল পরিমাণ শক্তি উৎপাদন করে। এটি পারমাণবিক বিভাজন প্রক্রিয়ার (nuclear fission) বিপরীত, যেখানে ভারী পরমাণু বিভক্ত হয়ে শক্তি উৎপন্ন করে।

২০০৬ সাল থেকে EAST রিয়‍্যাক্টরে গবেষণা চলছে। এরই মধ্যে কয়েক লাখ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। EAST-এর সাফল্যে অনুপ্রাণিত হয়ে চীন আনহুই প্রদেশে আরও উন্নত প্রজন্মের গবেষণা কেন্দ্র নির্মাণ শুরু করেছে। বিজ্ঞানীরা এই প্রযুক্তিকে শক্তি উৎপাদনের ‘পবিত্র গ্রেইল’ বলে অভিহিত করছেন। এটি মানবজাতির জন্য অপরিসীম শক্তি আহরণের এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে আশা করা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews