একতা ডেস্কঃ নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ অন্তর্বর্তীকালীন সরকারের নির্ধারিত সময় অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন। তাছাড়া আসন্ন নির্বাচনে ব্যালটের মাধ্যমে পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান তিনি।
২৩ জানুয়ারি, বৃহস্পতিবার বেলা ১১টায় পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা জানান ইসি মাছউদ। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই হবে। ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ সালের শুরুতে এ নির্বাচন হবে এবং ভোটগ্রহণ হবে ব্যালটের মাধ্যমে।
তিনি বলেন, সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। বর্তমানে আমাদের সম্পূর্ণ মনোযোগ জাতীয় সংসদ নির্বাচনের ওপর। ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী কাজ করছেন। এ বিষয়ে যারা তথ্য সংগ্রহ করছেন, তাদেরকে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে, এতে মানুষ সেবা নিতে পারছে না। তাই এ বিষয়ে সবার সহযোগিতা দরকার।

Leave a Reply