একতা ডেস্কঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বুধবার ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের সহযোগিতা চেয়েছেন। শেখ হাসিনার শাসনামলে চুরি হওয়া বিলিয়ন ডলার পুনরুদ্ধারের জন্য তার এই বিশেষ ভূমিকা।
দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকের সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিবৃতিতে জানানো হয়, “শেখ হাসিনার ১৫ বছরের শাসনকালে প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার এবং ব্যাংকিং খাত থেকে শুধু ১৭ বিলিয়ন ডলার তার ঘনিষ্ঠ ব্যবসায়ী গোষ্ঠীর মাধ্যমে বিদেশে পাচার হয়েছে।
স্থানীয় আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও গুমের অভিযোগ রয়েছে। পাশাপাশি ব্যবসায়িক সহযোগীদের মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং অর্থপাচারের অভিযোগেও তিনি অভিযুক্ত।
তিনি বলেন, ‘এটি ছিল একটি বিশাল ‘হাইওয়ে ডাকাতি’। প্রথমে ব্যাংকগুলো দখল করা হয় এবং তারপর ঋণ নেওয়া হয় যা আর ফেরত দেওয়া হয়নি।” লাগার্ড, যিনি ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন, ইউনূস সরকারের প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছেন। তিনি বাংলাদেশকে অর্থপাচার রোধ এবং বিদেশ থেকে অর্থ ফেরানোর জন্য আইএমএফের সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছেন।

Leave a Reply