1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

আড়াই কোটি টাকার মাদকসহ গ্রেফতার ২

  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৪৪ গননা করুন

একতা ডেস্কঃ চট্টগ্রাম ও ফেনী জেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকার মাদক উদ্ধার করেছে র‍্যাব। গ্রেফতার করা হয়েছে দুই মাদক ব্যবসায়ীকে। বুধবার চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার পূর্ব ফরিদা পাড়া এবং ফেনী সদরের রামপুর এলাকা থেকে এক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজার সদরের পান বাজার রোড এলাকার আবদুর রহমানের মেয়ে খুশি আক্তার প্রকাশ খুশিদা আক্তার (২৫) ও ফেনীর দাগনভূঁইয়া এলাকার নূর নবী হোসেনের ছেলে মোশারফ হোসেন (২৩)।

র‍্যাব সূত্র জানায়, চান্দগাঁও থানার পূর্ব ফরিদা পাড়া এলাকার খুশিদার বাসার বেডরুমের খাটের নিচ থেকে ৩৬ হাজার ৩০০ পিস ইয়াবাসহ খুশি আক্তার প্রকাশ খুশিদা আক্তারকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ফেনীর সদর রামপুর থেকে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৮ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ মোশারফকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তারা কক্সবাজার ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করতো। এ দুটি ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews