স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি-এর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পার্টির মাগুরা জেলা কমিটির উদ্যোগে জেলার মধ্যকার বিভিন্ন বাজারগুলোতে গণতন্ত্রের অভিযাত্রা পরিচালনা করা হয়। জেলা সিপিবি-র সভাপতি কমরেড বীরেন বিশ্বাসের নেতৃত্বে সকাল ১০টায় শালিখা উপজেলার সিংড়া বাজার থেকে শুরু করে চতুরবাড়িয়া, সীমাখালী, আড়পাড়া, তালখড়ি, ধনেশ্বরগাতী বটতলা ও কালীবাড়ি বাজারে এ অভিযাত্রার আলোচনা করা হয়। এ অভিযাত্রায় সরকারের সংস্কারের নামে ভ্যাট বসানো, দ্রব্যমূল্যের অসঙ্গতি বৃদ্ধি, কারখানা বন্ধ করে দেয়াসহ নানারকম বৈষম্য লালন করে চলার নীতির বিরুদ্ধে গণমানুষের সচেতন দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে বক্তারা বক্তব্য রাখেন। বিভিন্ন বাজারের অভিযাত্রা সভায় বক্তব্য রাখেন জেলা সভাপতি কমরেড বীরেন বিশ্বাস, কমরেড শাসছুন্নাহার জোসনা ও কমরেড হিমাংশুদেব বর্মণ প্রমুখ।

Leave a Reply