1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ সরকার

  • রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৬৪ গননা করুন
শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

একতা ডেস্কঃ শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ অবাধ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন। ২৫ জানুয়ারি, শনিবার রাতে ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় ভারতীয় হাইকমিশনের আয়োজনে একটি হোটেলে অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গত বছরের ৫ আগস্ট শিক্ষার্থীদের নেতৃত্বে জনতার অভ্যুত্থান দেখেছে বাংলাদেশ। অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে মানুষ যাতে তার আকাঙ্ক্ষার অবাধ, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে পারে, এমন একটি পরিবেশ সৃষ্টি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ ন্যায্যতা ও সমতার ভিত্তিতে ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক অগ্রাধিকার, স্পর্শকাতরতা ও পরিপ্রেক্ষিত বিবেচনায় রেখে সম্পর্ক জোরদার করতে অঙ্গীকারবদ্ধ। দুই দেশের জনগণের কল্যাণের জন্য বাংলাদেশ পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায়।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের জনগণ ও সরকারের গুরুত্বপূর্ণ অবদানের কথা তিনি স্মরণ করেন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। এতে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, দেশি-বিদেশি কূটনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধি, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা যোগ দেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews