1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
এমপি গাজী নজরুলের চার দিন, প্রথম স্ত্রীর এক দিনের রিমান্ড নাশকতার মামলায় দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার আইসিসির ওপর বড় ধরনের নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র দুপুরের আগে ছয় জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে যেতে চায় না হুথিরা, দাবি ট্রাম্পের শেষ উইকেটের নাটকে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ ৩-০ অস্ট্রেলিয়ার লোকসান কমাতে বাড়ানো হলো জ্বালানি তেলের দাম, জানাল বিপিসি দেশের বাজারে আজ সোনার ভরি যে দামে বিক্রি হচ্ছে লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু ২০ সেপ্টেম্বর ২০২৬ মহালছড়িতে যুব রেড ক্রিসেন্টের দুই দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত

গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলি চালানোর প্রমাণ মিলেছে

  • রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১১৭ গননা করুন

একতা ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে র‍্যাবের বিরুদ্ধে হেলিকপ্টার থেকে গুলি করার প্রমাণ পাওয়া গেছে। ২৬ জানুয়ারি, রবিবার দুপুরে ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, হত্যা মামলায় র‍্যাবের সাবেক মহাপরিচালক হারুন অর রশীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এখন পর্যন্ত ৯৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এর মধ্যে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তা বেশি। ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আশুলিয়ায় ছয় জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এস আই আবদুল মালেক এবং সাবেক কনস্টেবল মুকুল চোকদারকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর মামলায়, সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews