1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

যুক্তরাষ্ট্র শরণার্থীদের হাতকড়া পরিয়ে ব্রাজিলে পাঠাল

  • সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২১৩ গননা করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

একতা ডেস্কঃ ব্রাজিলিয়ান অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে হাতে হাতকড়া পরিয়ে ফেরত পাঠানোর অভিযোগ উঠেছে। এমন অভিযোগ তুলে তীব্র নিন্দা জানিয়েছে ব্রাজিল। বিষয়টি নিয়ে সরব হয়ে ওঠেন ব্রাজিলের বিচারবিষয়ক মন্ত্রী রিকার্ডো লেওয়ানডস্কি। ঘটনার কথা তিনি জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে। প্রেসিডেন্টের হস্তক্ষেপে ওই বিমান থেকে সমস্ত শরণার্থীদের নামিয়ে দেশের বিমান বাহিনীর বিমানে সম্মানজনকভাবে শরণার্থীদের নিজ নিজ রাজ্যে পাঠানো হয়।

বলা হয়, ক্ষমতায় এসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী এবং শরণার্থীদের চিহ্নিত করতে শুরু করেছেন। যাদের কাছে কাগজ নেই তাদের চিহ্নিত করে আটক করা হচ্ছে। বিমানে তুলে তাদের দেশের ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। গত শনিবার ব্রাজিলের শরণার্থীবোঝাই একটি বিমান আমেরিকা থেকে রওনা দেয়। বিমানটিতে ৮৮ জন শরণার্থী, ১৬ জন মার্কিন নিরাপত্তাকর্মী এবং আট জন বিমানকর্মী ছিলেন। অভিযোগ উঠেছে, ওই বিমানে সমস্ত শরণার্থীর হাতে হাতকড়া পরানো ছিল। বিমানটির নামার কথা ছিল বেলো হরাইজনতে। কিন্তু যান্ত্রিক গোলযোগের জন্য বিমানটি নামে মিনাস গেরাইসে। সেখানেই ব্রাজিলের প্রশাসনের চোখে পড়ে, শরণার্থীদের হাতে হাতকড়া পরানো।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews