1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

শিক্ষার্থীকে গুলির ঘটনায় এএসআই গ্রেপ্তার

  • সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৩৪ গননা করুন

একতা ডেস্কঃ ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর রামপুরায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় অভিযুক্ত পুলিশের এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা থানার কর্মস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার নেতৃত্বে ঢাকা মহানগর পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই থানার ওসি মো. জাকারিয়া।

চঞ্চল চন্দ্রকে গ্রেপ্তারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার সঙ্গে ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট ছিল। গ্রেপ্তারের পর তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। যদিও সেদিন চঞ্চল সরকার শিক্ষার্থীকে গুলি করার বিষয়টি অস্বীকার করেছেন বলে জানান ওসি জাকারিয়া। জানা গেছে, এএসআই চঞ্চল চন্দ্র সরকার গত নভেম্বর খাগড়াছড়ির দীঘিনালা থানায় যোগদান করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews