1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত

বিশুদ্ধতম শহর আমেরিকার হিউস্টন তলানিতে রয়েছে লাহোর

  • সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১১৬ গননা করুন

একতা ডেস্কঃ আমেরিকার হিউস্টন বিশ্বের বিশুদ্ধতম বাতাসের শীর্ষ তালিকায় রয়েছে। ২৭জানুয়ারি, সোমবার সকাল সাড়ে ১১ টায় দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে। এ তালিকায় ৯ স্কোর নিয়ে প্রথমে রয়েছে আমেরিকার হিউস্টন, ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর এবং ১৭ পয়েন্ট তৃতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ডের বের্ন। এই শহরগুলোর মধ্যে পরিবেশ সচেতনতা, উন্নত নীতিমালা এবং প্রযুক্তির দক্ষ ব্যাবহারের ফলে বায়ুর মান উন্নত হয়েছে।

বিশুদ্ধ বাতাসের শীর্ষ থাকা এ শহরগুলো বহুল আলোচিত। তবে দূষণের সঙ্গে লড়াইয়ে পিছিয়ে থাকা দেশগুলোর উচিত এই উদাহরণ থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। দূষিত শহরের তালিকায় ২৫৩ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, ২৫১ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ এবং ২৪৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের করাচি।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews