1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান শুটিংয়ে অপ্রয়োজনীয় ঘনিষ্ঠ দৃশ্যের প্রস্তাব, ক্ষোভ রাধিকার গ্রিনল্যান্ডে ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ ট্রাম্পের দাবি, চুক্তিতে আসলে কতটা ক্ষমতা পাচ্ছে যুক্তরাষ্ট্র? ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ২২ মামলা, আসামি ২৭৫ মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

সাংবাদিক ফারজানা রুপা কাঠগড়ায় যে আকুতি জানালেন

  • সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১২৫ গননা করুন

একতা ডেস্কঃ হত্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিক ফারহানা রুপা আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে স্বাভাবিক জীবনে ফিরতে জামিন চেয়েছেন। সোমবার ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামানের আদালতে এ আকুতি জানান তিনি। বিচারকের অনুমতি নিয়ে কাঠগড়ার সামনের দিকে গিয়ে ফারজানা রুপা বলেন, ‘আমার ছোট্ট শিশু সন্তান আছে। আমি আর আমার স্বামী দুইজনই কারাগারে। ৬ মাস হয়ে গেছে। আমাকে জামিন দিন। আমরা স্বাভাবিক জীবনে ফিরতে চাই।’

ফারজানা রুপার সেই আর্জিতে সাড়া দেননি ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামান। রুপা ও তার স্বামী শাকিল আহমেদকে মিরপুর থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়ে দেন। আজ সকালে ফারজানা রুপাকে কাশিমপুর কারাগার থেকে ঢাকার হাকিম আদালতে আনা হয়। আর কেরানিগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আনা হয় শাকিল আহমেদকে।

গত ২১ অগাস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারজানা রুপা ও তার স্বামী শাকিল আহমেদকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। পাঁচ মাসের বেশি সময় ধরে তারা কারাগারে বন্দী রয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews