1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব কুমার সরকারের খুনি শনাক্ত হয়নি

  • সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২১০ গননা করুন

একতা ডেস্কঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব কুমার সরকার দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। খবর পেয়ে খুলনায় তার বাড়িতে আজ ২৭ জানুয়ারি, সোমবার সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বাম জোটের অন্যতম কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্সসহ সিপিবির ঢাকা মহানগর নেতৃবৃন্দ নিহতের পরিবারের সদস্যদের সাথে দেখা করে শোক সন্তপ্ত পরিবারে সমবেদনা জানান।

এ সময় রুহিন হোসেন প্রিন্স হত্যাকারীদের সুনির্দিষ্ট ভাবে চিহ্নিত ও গ্রেপ্তার করতে না পারায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি নিহত অর্নবের পরিবারকে সান্ত্বনা দিয়ে যেকোন সংকটে পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।

এ সময় উপস্থিত পার্টি নেতৃবৃন্দের উদ্দেশ্যে নিহত অর্ণবের পরিবারের সদস্যরা কান্না জড়িত কণ্ঠে সন্তান হত্যার বিচার চান নিহতের পরিবার। আর যেন কোন পরিবারের মা-বাবার বুক খালি না হয়, সেটাই দেখতে চান তারা।

উপস্থিত সাংবাদিক এবং। এলাকাবাসীর উদ্দেশ্যে রুহিন হোসেন প্রিন্স বলেন, আমরা ক্ষোভ ও দুঃখের সাথে লক্ষ্য করলাম যে অভূতপূর্ব গণঅভ্যুত্থানের পর এ পর্যন্ত খুলনায় অন্তত নয়জনকে হত্যার খবর পাওয়া গেছে। এটি কারো কাম্য নয়। এক সময় এই খুলনা সন্ত্রাসের জনপথ ছিল। আমরা নতুন করে আর কোন সন্ত্রাসীদের উত্থান দেখতে চাই না। আমাদের চাওয়া, অন্তর্বর্তীকালীন সরকার প্রসাশনসহ এলাকাবাসীকে সাথে নিয়ে বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দল সংগঠন ও শক্তিকে সংগঠিত করে এই খুলনা অঞ্চলের মানুষের জীবনে নিরাপত্তা ও শান্তি ফিরিয়ে আনতে দায়িত্বশীল ভূমিকা পালন করছে।

নিহত অর্নবের পরিবারের সদস্যদের সাথে দেখা করার সময় সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিপিবির খুলনা জেলা কমিটির অন্যতম নেতা মিজানুর রহমান বাবু, খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট নিত্যানন্দ ঢালী, নিতাই পাল, ছাত্র ইউনিয়নের সাবেক নেত্রী শাহরিয়ার পারভীন কাকলি, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, দিলীপ কুমার মন্ডল, মোফাচ্ছের আলম লেনিন, ওয়াহেদ রেজা বিপলুসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews