1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

সালমান এফ রহমান কারাগার থেকে শেখ হাসিনার নামে বার্তা দিলেন

  • মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৯৪ গননা করুন

একতা ডেস্কঃ সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে। তারা কারাগারে থেকে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছেন বলে দাবি উঠেছে। সালমান এফ রহমান আদালতে এসে সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তানুসারে সবাইকে ‘প্রস্তুত’ থাকার নির্দেশনা দিয়েছেন। পলক কারাগার থেকে টিস্যু পেপারে লিখে আইনজীবীর মাধ্যমে ‘গোপন বার্তা পাঠিয়েছেন।

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হত্যা ও হত্যাচেষ্টার বিভিন্ন মামলায় সোমবার সকাল ১০টা পর্যন্ত সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলকসহ ১০ জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সকাল ৯টা ৫৭ মিনিট থেকে ১০টা ২২ মিনিট পর্যন্ত ধাপে ধাপে আদালতের হাজতখানা থেকে এই ১০ আসামিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের এজলাসে তোলা হয়। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতেই তাদের আইনজীবীরা কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন, অথচ বিচারক তখনো আদালতে উপস্থিত হননি।

এই সময়ে সালমান এফ রহমান তার আইনজীবী গোলাম মোনতাজা ও মুকুলসহ আরও কয়েকজনকে কাছে ডেকে শ্রমিকদের খোঁজ খবর নেন। সরকার ৪০ হাজার শ্রমিকের চাকরি খেয়েছে। ১০ হাজার শ্রমিক মাঠে নামলেই তো হয়। আমি চাইছিলাম কোম্পানিটা চালানো হোক। এখন দেশের যে অবস্থা।

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে ৩ দিনের রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews