1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

গোপন নথিতে শেখ হাসিনার ধর্ম ফাঁস

  • বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১২২ গননা করুন

একতা ডেস্কঃ ২৯ জানুয়ারি, বুধবার দেশের প্রথম সারির একটি গণমাধ্যমে উঠে আসে একটি প্রতিবেদন। দেশজুড়ে আবারো নতুন করে আলোচনায় আসে শেখ হাসিনা ইস্যু। গণমাধ্যমটির ডিজিটাল এবং অনলাইন দুই বিভাগেই শেখ হাসিনার সংবাদটি উপস্থাপন করা হয়।

এতে দাবি করা হয়, অপরাধীদের যাবতীয় অপরাধের তথ্য সংরক্ষণের জন্য বাংলাদেশ পুলিশ ২০১৫ সালে চালু করে ক্রিমিনাল ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস)। এ বিষয়টিকে প্রিভিয়াস কনভিকশন অ্যান্ড প্রিভিয়াস রেকর্ড বা পূর্ববর্তী দণ্ড ও রেকর্ডসমূহের পরিসংখ্যান (পিসিপিআর) নামেও অভিহিত করেন অনেকে। পিসিপিআরে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা ধর্ম কলামে লেখা হয়েছে ‘নাস্তিক’। যদিও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে ধর্ম কলামে লেখা হয়েছে ইসলাম। আর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে ধর্ম কলাম রাখাই হয়নি।

পিসিপিআর রেকর্ড অনুযায়ী শেখ হাসিনার নামে ব্যক্তির নাম কলামে লেখা হয়েছে, ‘শেখ হাসিনা, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ’ পিতার নামঃ ‘মৃত শেখ মুজিবর রহমান, বৈবাহিক অবস্থা; ‘বিবাহিত’ লিঙ্গ লেখা হয়েছে ‘মহিলা’। ধর্মের কলামে লেখা হয়েছে; ‘নাস্তিক’। ব্যক্তির থিম কলামে বলা হয়েছে, ‘হত্যাকারী। শেখ হাসিনার বয়স লেখা হয়েছে ৭৬ বছর। সিডিএমএসে তার একটি ছবি যুক্ত রয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, ফৌজদারি মামলাসংক্রান্ত তথ্য ব্যবস্থাপনায় পুলিশের কেন্দ্রীয় সফটওয়‍্যার বা সিডিএমএস অপরাধীর সব তথ্য সংরক্ষিত থাকে। এটি খুবই গুরুত্বপূর্ণ।

সিডিএমএস ও পিসিপিআরে শেখ হাসিনার ধর্মীয় পরিচয় ‘নাস্তিক’ লেখা প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান সেই গণমাধ্যমকে জানান, ‘পিসিপিআর পুলিশের অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয়। আপনি সেটা কোথায় পেয়েছেন? আমার জানামতে আপনার তথ্য সঠিক নয়। যেখান থেকে পেয়েছেন কোনো তথ্য জানতে চাইলে ওই জায়গায় খবর নেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews