একতা ডেস্কঃ আকাশচুম্বী জনপ্রিয়তা রয়েছে মার্কিন পপ তারকা লেডি গাগার। জিতেছেন গ্র্যামি ও অস্কার পুরষ্কারও। গানের পাশাপাশি অভিনয়েও দ্যুতি ছড়াচ্ছেন গাগা। গত বছর হলিউডের বহুল প্রত্যাশিত চলচ্চিত্র ‘জোকার ২’তে দেখা গেছে গাগাকে। এ বছর সংগীতে ঝড় তোলার অপেক্ষায় গাগা। আনতে চলেছেন নতুন অ্যালবাম।
জনপ্রিয় মার্কিন পপ তারকা লেডি গাগা (স্টেফানি জোয়ান অ্যাঞ্জেলিনা জার্মানোটা) আগামী ৭ মার্চ প্রকাশ করতে যাচ্ছেন তার সপ্তম মিউজিক অ্যালবাম ‘মেহ্যাম’। ২৭ জানুয়ারি, সোমবার রাতে নিউইয়র্ক এবং লাস ভেগাসে বিলবোর্ডের মাধ্যমে এমন ঘোষণা দেওয়া হয়। লেডি গাগা বলেন, ‘এ অ্যালবামটি শুরু হয়েছিল আমার সেই ভয়কে মোকাবিলা করার মাধ্যমে, যেটি আমি প্রথমদিকে পপ মিউজিকের প্রতি অনুভব করতাম এবং যে গানগুলো আমার শুরুর দিকের ভক্তরা ভালোবাসতেন। তিনি আরও বলেন, ‘সৃজনশীল এই কাজটি ছিল একটি ভাঙা আয়না ফের জোড়া লাগানোর মতো ঘটনা। যদিও আপনি টুকরোগুলো ঠিকভাবে জোড়া দিতে পারবেন না, তবে আপনি নতুনভাবে সুন্দর কিছু তৈরি করতে পারবেন, যা তার নিজস্বতার মাধ্যমে অসাধারণ হয়ে উঠবে।
Leave a Reply