একতা ডেস্কঃ আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে শ্রীলঙ্কার নৌবাহিনী ভারতীয় জেলেদের ওপর কঠোর ব্যবস্থা নিয়েছে। পক প্রণালীর জাফনা সাগরে ভারতীয় জেলেদের লক্ষ্য করে গুলি চালিয়েছে লঙ্কান নৌ সেনারা। আরো অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। পাশাপাশি, ১৩ জন জেলেকে আটক করেছে শ্রীলঙ্কার কর্তৃপক্ষ।
২৭ জানুয়ারি, মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে জানায়, শ্রীলঙ্কার নৌবাহিনীর বিনা অনুমতিতে দেশটির জলসীমায় প্রবেশ করায় ভারতীয় জেলেদের নৌকাগুলোতে নির্বিচারে গুলি চালায়। এ ঘটনায় আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের শ্রীলঙ্কার জাফনা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে ভারতীয় কনসুলেট তাদের চিকিৎসার তদারকি করছে।
ভারত ও শ্রীলঙ্কার কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। নয়াদিল্লি এরই মধ্যে ভারতে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনারকে তলব করে ঘটনার ব্যাখ্যা চেয়েছে। শ্রীলঙ্কার জলসীমায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশ নতুন কিছু নয়। গত বছরও শ্রীলঙ্কার নৌবাহিনী ভারতীয় ৪১ জন জেলেকে আটক করেছিল। পরবর্তীতে দুই দেশের কূটনৈতিক আলোচনার মাধ্যমে তাদের মুক্তি দেওয়া হয়। তবে বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় শ্রীলঙ্কা এবার আরও কঠোর অবস্থান নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Reply