একতা ডেস্কঃ ছাত্রদের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ হতে যাচ্ছে। দলটি অংশ নেবে আসন্ন জাতীয় নির্বাচনেও। দলটির কাঠামো গঠনতন্ত্র ও ঘোষণাপত্রও তৈরির কাজও চলমান। এর মধ্যে গুঞ্জন উঠেছে, নতুন এই রাজনৈতিক দলটির জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেবে।
৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে এসেছে নাটকীয় পরিবর্তন। আর তারপরই আলোচনায় ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে। জানা গেছে, ফেব্রুয়ারি মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে দলটির। নতুন এই দল নিয়ে সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। এর মধ্যে সামনে আসছে আসন্ন নির্বাচনে অন্য কোনও দলের সাথে জোটবদ্ধ হতে পারে দলটি।
বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় একটি দৈনিককে আগামী নির্বাচনে জোটবদ্ধ হওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, নির্বাচনের ভোট যুদ্ধে ফল যাই হোক, জুলাই বিপ্লবকে ধারণ করার অঙ্গীকার রয়েছে আমাদের। নতুন রাজনৈতিক জোটে যোগ দিতে পারে। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া কয়েকটি দলের সঙ্গে আলাপ আলোচনা চলছে বলেও জানান তিনি।
জানা গেছে, আগামী ১৫ ই ফেব্রুয়ারির মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে দলটির। তার আগে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে পারেন উপদেষ্টা নাহিদ ইসলাম। দলটির নেতৃত্বে আসতে পারেন তিনি।
এদিকে জুলাই আন্দোলনের পর থেকেই দেশের ইসলামী দলগুলোর সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের সখ্যতা বেশ ঘনিষ্ঠ। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে, ছাত্রদের দলটি জোটবদ্ধ হলে সেসব ইসলামী দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হতে পারে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সেটিও বলা যাচ্ছে না।

Leave a Reply