একতা ডেস্কঃ সংঘবদ্ধ ডাকাত দল যশোরে একটি ইজিবাইকের শোরুমে তালা কেটে প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। উপশহরের গোল্ডেন বাইক শোরুমে শুক্রবার রাত আনুমানিক ২:৩০ মিনিটে প্রতিষ্ঠানের নৈশ প্রহরী আবুল হোসেনকে গামছা দিয়ে বেঁধে ডাকাতরা শোরুমের তালা কেটে ভিতরে প্রবেশ করে। শোরুমের মালিক আবুল কাশেম বলেন, রাতে নৈশ প্রহরির ফোন পেয়ে আমি শোরুমে আসি। প্রতিষ্ঠান থেকে ১৫০ পিচ ব্যাটারি ও অন্যন্য মালামালসহ প্রায় ২৫ লক্ষ টাকার মাল নিয়ে গেছে। তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
খবর শুনে ঘটনা ঘটনাস্থলে আসেন যশোরের পুলিশ সুপার জিয়া উদ্দিন। পরিদর্শন শেষে তিনি দায়িত্ব অবহেলার অভিযোগে উপশহর পুলিশ ফাঁড়ির এ এস আই ইসারত ও দুই কনস্টেবলকে পুলিশ লাইনে সংযুক্ত করেন।

Leave a Reply