1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

ঘন কুয়াশায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

  • রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬১ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

রনি আকন্দ জয়পুরহাটঃ জয়পুরহাটের কালাইয়ে ঘন কুয়াশার কারণে রড বোঝেই ট্রাকের সাথে বালুভর্তি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রড বোঝাই ট্রাকের চালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুই ব্যক্তি। আহত ব্যক্তিদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। রবিবার বেলা নয়টার দিকে কালাই পৌরসদরের ঠুসিগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাক চালকের নাম এনামুল হক (৪৮)। তিনি জয়পুরহাট সদর থানাধীন নতুনহাট এলাকার বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রড বোঝাই একটি ট্রাক জয়পুরহাটের উদ্দেশে আসছিল এবং বালু বোঝায় ড্রাম ট্রাকটি মোকামতলা উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্য জয়পুরহাট টু মোকামতলা আঞ্চলিক সড়কের কালাই উপজেলার ঠুসিগাড়ী এলাকায় ঘন কুয়াশার মধ্যে দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে রড বোঝায় ট্রাকের চালকের মৃত্যু হয়। এ সময় দুই ট্রাকের দুইজন আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কালাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার সিদ্দিকুর রহমান বলেন, আমরা থবর পাওয়া সাথে সাথে ঘটনাস্থলে এসে আমরা দেখি দুইটি ট্রাকমুখোমুখি সংঘর্ষ হয়েছে বালু ভর্তি ড্রাম ট্রাক ও রড বোঝায় ট্রাক। আমরা রড বোঝায় ট্রাক থেকে একটি লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত বলেন, নিহত ব্যক্তির পরিবারে সাথে যোগাযোগ করার চেষ্ট করছি। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাক দুটি পুলিশি হেফাজতে ঘটনাস্থলেই আছে। ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে সড়কে দেখতে অসুবিধা হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews