1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

সচিবালয় ঘেরাও করে আত্মহত্যার হুমকি দিলেন আহতরা

  • রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬০ গননা করুন

একতা ডেস্কঃ বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনের দুই পাশের সড়ক অবরোধ করা বৈষম্যবিরোধী আন্দোলনের আহতরা এখন শ্যামলীতে অবরোধ করছেন। সরকারকে বিকেল চারটা পর্যন্ত আল্টিমেটাম দেওয়ার কথা বলেছেন। কোনো দাবি মানা না হলে পরে সচিবেলায় ঘেরাও কর্মসূচি পালন করবেন তারা। প্রয়োজনে আত্মহত্যা করবেন বলেও তারা হুমকি দিয়েছেন।

২ ফেব্রুয়ারি, রবিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও পুনর্বাসন কেন্দ্রের (পঙ্গু হাসপাতালের) সামনে থেকে সরে গিয়ে শ্যামলি মোড়ে অবস্থান নেন বৈষম্যবিরোধী আন্দোলনের আহতরা। সেখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।

অবরোধকারীরা সাংবাদিকদের দেখে তারা সরকারকে উদ্দেশ্য বলেছেন, আমরা চারটা পর্যন্ত আল্টিমেটাম দিলাম। যদি ওনারা কেউ যোগাযোগ না করে আমরা সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা দেব। আন্দোলনে আহত শরীফ বলেন, আমরা বলতে চাই এ আন্দোলন গতবারের আন্দোলনের মতো নয়। হাসিনার বন্দুকের গুলির সামনে বুক পেতে দিয়েছিলাম। অন্ধ হয়ে গেছি, খোঁড়া হয়ে গেছি, ভয় করি নাই। যদি বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সঙ্গে বেইমানি করা হয়, হাসিনা গেছে যে পথে তারাও যাবে সেই পথে। আমরা শনিবার রাত থেকে আন্দোলন করছি। এখন পর্যন্ত কোনো উপদেষ্টা আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। আমরা চারটা পর্যন্ত আল্টিমেটাম দিলাম। যদি এর ভেতর উনারা কেউ যোগাযোগ না করে আমরা সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা দেব। দরকার হলে আমরা কেউ শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার পথ বেছে নেব।

আন্দোলনকারী মোহাম্মদ শরীফ বলেন, রাস্তা অবরোধ করে দেওয়ায় মানুষের কষ্ট হচ্ছে। কিন্তু এ ছাড়া আর কোনো উপায় ছিল না। অন্তর্বর্তী সরকার রাস্তা বন্ধ করতে আমাদের বাধ্য করেছে। বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা কি করছে, কি খাচ্ছে, কোথায় থাকছে- সেই খবর কেউ নিচ্ছে না। বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা বুঝে গেছে সব শালারা বাটপার।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews