1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান শুটিংয়ে অপ্রয়োজনীয় ঘনিষ্ঠ দৃশ্যের প্রস্তাব, ক্ষোভ রাধিকার গ্রিনল্যান্ডে ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ ট্রাম্পের দাবি, চুক্তিতে আসলে কতটা ক্ষমতা পাচ্ছে যুক্তরাষ্ট্র? ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ২২ মামলা, আসামি ২৭৫ মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

সালমান-আনিসুল-দীপু মনি ফের রিমোন্ডে

  • সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৬ গননা করুন

একতা ডেস্কঃ ছাত্র-জনতার স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনিসহ ৬ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অন্য আসামিরা হলেন, সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং শ্রমিক লীগ নেতা গোলাম সারওয়ার পিন্টু। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক শুনানি শেষে এ আদেশ দেন। এদিন সকালে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক রিদুয়ানুল হক তাদের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন গত বছরের ২০ জুলাই বিকেল ৩টায় মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টের সামনে আসা মাত্রই আসামিরা গুলি চালায়। এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশাচালক হাফিজুল শিকদার। এ ঘটনায় ১৭৯ জনকে আসামি করে নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews