1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত

আবারো ভারতে ট্রেনে যাত্রীকে ধর্ষণের ঘটনা

  • সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১১ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ ভারতের মুম্বাইয়ে ট্রেনের মধ্যে নারী যাত্রীকে একা পেয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। মধ্য বয়সি ওই নারী একটি দূরপাল্লার ট্রেনে চেপে বান্দ্রায় পৌঁছান। স্টেশনে নামার পর তিনি অন্য একটি ট্রেনে ওঠেন। দ্বিতীয় ট্রেনের কামরাটি সেসময় ফাঁকাই ছিল। ফাঁকা কামরাতেই তাকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে এক কুলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর জানিয়েছে আনন্দবাজার পত্রিকার।

বান্দ্রা স্টেশনের রেল পুলিশের এক কর্মকর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানান, ওই সময়ে কেবল অভিযুক্ত কুলিই কামরায় উপস্থিত ছিলেন। নারী যাত্রীকে একা পেয়ে তাকে ধর্ষণ করে ওই কুলি সেখান থেকে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। পরে ধর্ষণের শিকার ওই নারী বান্দ্রা জিআরপি থানায় অভিযোগ জানান।

তবে নারীর সন্তান সেসময় কোথায় ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। কেনই বা ওই নারী ফাঁকা ট্রেনে উঠেছিলেন, তা-ও জানা যায়নি। পিটিআইকে পুলিশ জানিয়েছে, নারী যাত্রী কী কারণে ওই ফাঁকা ট্রেনে উঠেছিলেন, তা জানার চেষ্টা চলছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews