1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে পুলিশে দিল ছাত্রলীগ নেতাকে

  • সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৯ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে আওয়ামী লীগের লিফলেট বিলির অভিযোগে সজিব মন্ডল নামের এক ছাত্রলীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। রবিবার সন্ধ্যায় বালিয়াকান্দি সরকারি কলেজ সড়কে এ ঘটনা ঘটে। সজিব মন্ডল বালিয়াকান্দি উপজেলার বহরপর ইউনিয়নের ইলিশকোল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বালিয়াকান্দি উপজেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ আশিক বলেন, রবিবার বিকালে বালিয়াকান্দিতে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নেতাকর্মীরা জানতে পারে যে সজিব মন্ডল আওয়ামী লীগের লিফলেট বিলি করছে। পরে তাকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ সময় উৎসুক জনতা তাকে কিল-ঘুষি মারে।

বালিয়াকান্দি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দীন বলেন, ছাত্রলীগ নেতা সজিবকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পরে তাকে আহত অবস্থায় বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews