1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত

প্রেমিকের সঙ্গে স্ত্রী পালালেন স্বামীর কিডনি বিক্রির টাকা নিয়ে

  • মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১০ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ স্ত্রী স্বামীকে কিডনি বিক্রি করতে উৎসাহিত করেন মেয়ের বিয়ে ও পড়াশুনার খরচের জন্য। স্বামীর কিডনি বিক্রির সেই টাকা নিয়ে স্ত্রী পালিয়ে গেছেন পরকীয়া প্রেমিকের সঙ্গে। এমন অমানবিক ঘটনাটি ঘটেছে ভারতের বঙ্গ রাজ্যের হাওড়ার সাঁকরাইলে। প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসসহ একাধিক গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, বছর উনচল্লিশের পিন্টু বেজ নামের এক ভুক্তভোগী যুবক তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ১৬ বছর আগে প্রেম করে সুপর্ণ বেজকে বিয়ে করেন পিন্টু বেজ। তাদের ১২ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তবে কয়েক বছর ধরে পিন্টু-সুপর্ণের সংসারে চরম অনটন চলছিল। তাই স্ত্রীর অনুরোধে কিডনি বিক্রির সিদ্ধান্ত নেন পিন্টু। প্রায় এক বছর চেষ্টার পর তিন মাস আগে তিনি একজন ‘ক্রেতা’ খুঁজে পান। পিন্টু ১০ লাখ রুপির (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সোয়া ১৪ লাখ টাকা) বিনিময়ে নিজের একটি কিডনি বিক্রি করেন। তিনি আশা করেছিলেন, এতে পরিবারের দারিদ্র্যতা কিছুটা হলেও কমবে এবং মেয়ের বিয়ের ব্যবস্থা সহজ হবে।

মামলায় পুলিশের দেওয়া রিপোর্ট অনুযায়ী, তদন্তকারীদের কাছে আগেই ওই নারী অর্থাৎ পিন্টুর স্ত্রী লিখিতভাবে জানিয়েছিলেন যে, তিনি স্বেচ্ছায় ঘর ছেড়েছেন। তার প্রেমিক এবং তিনি এখন স্বামী-স্ত্রীর মতো থাকছেন। কেউ তাকে জোর করে কিছু করায়নি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews