1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো শুরু

  • মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৫ গননা করুন

একতা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে শুরু হয়েছে দেশটিতে বসবাসরত অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া। রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান ভারতীয় অভিবাসীদের নিয়ে যাত্রা করেছে।

আনুমানিক ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী রয়েছেন যুক্তরাষ্ট্রে। যার মধ্যে ভারতীয়রাও অন্তর্ভুক্ত। এক মার্কিন কর্মকর্তা জানান, মার্কিন বিমানবাহিনীর একটি সি-১৭ কার্গো বিমান ভারতীয় অভিবাসীদের নিয়ে উড্ডয়ন করেছে এবং ভারতে পৌঁছাতে ২৪ ঘণ্টার বেশি সময় লাগতে পারে।

কর্তৃপক্ষ জানিয়েছে, টেক্সাসের এল পাসো এবং ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে ৫ হাজারেরও বেশি অভিবাসী ফেরত পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আগে গুয়াতেমালা, পেরু এবং হন্ডুরাসে সামরিক বিমানে অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে। ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতির কড়াকড়ি আরোপের পাশাপাশি কানাডা, মেক্সিকো ও চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্কেও কঠোর অবস্থান নিয়েছে। তবে মেক্সিকো ও কানাডার সঙ্গে সীমান্ত নিরাপত্তা এবং মাদক পাচার রোধের বিষয়ে সমঝোতার পর শুল্ক বৃদ্ধি আপাতত স্থগিত করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews