একতা ডেস্কঃ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার জেনারেল পল ভেলেন্টিনো ফিরি। গত সোমবার ঢাকা সেনানিবাসে সেনা সদরে তিনি এই সাক্ষাৎ করেন। তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাতের আগে মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার দেয়। সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন।

Leave a Reply