1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

চীন মার্কিন পণ্যে ১৫ শতাংশ কর বসাল

  • মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১২ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ ডোনাল্ড ট্রাম্প চীনের পণ্যের ওপরে ১০ শতাংশ হারে শুল্ক বসিয়েছিলেন। তার জবাবে মার্কিন পণ্যে ১৫ শতাংশ শুল্ক বসিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পকে জবাব দিল চীন। চীনের পণ্যের ওপর ১০ শতাংশ হারে মাসুল চালুর সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প। চীন তার পাল্টা হিসেবে আমেরিকার পণ্যের ওপর ১৫ শতাংশ হারে মাসুল বসানোর সিদ্ধান্ত নিল। অর্থাৎ, আরো একধাপ এগিয়ে বেশি মাসুল বসালো চীন।

বেজিংয়ের অ্যান্টি মনোপলি ওয়াচডগ গুগুল নিয়েও তদন্ত শুরু করেছে। মঙ্গলবারই চীনা জিনিসের ওপর আমেরিকার ১০ শতাংশ হারে শুল্ক চালু হয়েছে। তার মিনিট কয়েকের মধ্যে চীনের অর্থ মন্ত্রণালয়ের তরফে মার্কিন জিনিসের ওপর ১৫ শতাংশ হারে শুল্ক বসানোর ঘোষণা করা হয়। পাশাপাশি চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা বেশ কিছু জিনিস আমদানির ওপর নিয়ন্ত্রণ চালু করেছে।

৩০ দিনের জন্য কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ হারে কর বসানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হলেও চীনের পণ্যের ওপর বসানো শুল্ক বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি যুক্তরাষ্ট্র। ট্রাম্প জানিয়েছেন, ৩০ দিনের জন্য কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ হারে কর বসানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হলো। সীমান্তে আরো কড়া ব্যবস্থা নিতে কানাডা রাজি হয়েছে। তারা ফেনটানিলসহ অন্য মাদক পাচার বন্ধ করবে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও জানিয়েছেন, তারা আমেরিকার পণ্যের ওপর যে ২৫ শতাংশ হারে মাসুল বসিয়েছিলেন, তা বাতিল করা হয়েছে।

ট্রাম্প বলেছেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আমার দায়িত্ব হলো আমেরিকার সব নাগরিকের সুরক্ষা নিশ্চিত করা। আমি আলোচনায় সন্তুষ্ট। তাই ৩০ দিনের জন্য মাসুল বসানোর সিদ্ধান্ত স্থগিত রাখছি। সোমবার একটি আলাদা বিবৃতিতে ট্রাম্প জানিয়েছিলেন, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবউমের সঙ্গে আলোচনার পর তিনি মেক্সিকোর পণ্যের ওপর মাসুল বসানোর সিদ্ধান্ত ৩০ দিন স্থগিত রাখছেন। তিনি জানিয়েছেন, ‘মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে ১০ হাজার সেনা পাঠাতে সেদেশের প্রেসিডেন্ট রাজি হয়েছেন। ট্রাম্পের চ্যালেঞ্জের মোকবিলায় ইইউ-কে একজোট হতে হবে।

জার্মানির রক্ষণশীল সিডিইউ নেতা ফ্রিডরিখ মারৎস বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যে অর্থনৈতিক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন, তার মোকাবিলায় ইইউ-কে একজোট হতে হবে। তিনি ডিডাব্লিউকে বলেছেন, ‘আমাদের এই অভিজ্ঞতা আগেও হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews