একতা ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ওষুধসহ দুই ভারতীয় নাগরিক আটক হয়েছে। তার মধ্যে ভ্যাকসিন, ইঞ্জেকশন এবং ১১২ পাতা ট্যাবলেট রয়েছে। থানা পুলিশ সোমবার বিকেলে আখাউড়া চেকপোষ্ট থেকে সিএনজিযোগে বাজার অভিমুখে যাওয়ার পথে অবৈধ পণ্যসহ তাদের আটক করে।
আটককৃরা হলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার প্রদীপ দত্ত (৬০) ও উত্তর ২৪ পরগনার গৌতম দত্ত (৫৩)। ভারতীয় ওষুধের শুল্ক প্রদানের কোনো রশিদ বা অন্য কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তারা। কর ফাঁকি দিয়ে ভারতীয় ওষুধ বাংলাদেশে আনার দায়ে আসামিদ্বয়ের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়।
আখাউড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ছমিউদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদেরকে বিজ্ঞ আদালত পাঠানো হয়েছে।

Leave a Reply