একতা ডেস্কঃ যশোর জেলার মণিরামপুর স্কুলের শহীদ মিনার ভেঙ্গে সেখানে ওয়াশরুম তৈরির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কুশোরীকোনা-কামিনীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদের বিরুদ্ধে এ অভিযোগ।
স্থানীয়রা জানান, উপজেলার কামিনীডাঙ্গা গ্রামের একই মাঠে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বালিকা বিদ্যালয় রয়েছে। একই মাঠে স্থাপিত শহীদ মিনারে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি বছর শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন করে। কিন্তু ওই শহীদ মিনার ভেঙ্গে সেখানে ওয়াশরুম বানানো হচ্ছে। মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামরুজ্জামান জানান, নিষেধ করার পরও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ কর্ণপাত করেননি। তিনি উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, ‘মাঠে পানি জমে থাকায় জায়গা সংকটে ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের মতামতের ভিত্তিতে শহীদ মিনার ভেঙ্গে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বরাদ্দকৃত এই ওয়াসব্লক করা হচ্ছে।’ আগামী শহীদ দিবসের আগেই নতুন করে একটি শহীদ মিনার করা হবে বলে জানান প্রধান শিক্ষক আব্দুর রশিদ।
উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না বলেন, ‘বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply