1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

প্রায় চার কোটি টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১

  • বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫১ গননা করুন
কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি।
কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি।

একতা ডেস্কঃ প্রায় চার কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র‍্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২, নীলফামারীর একটি আভিযানিক দল। আজ ৫ ফেব্রুয়ারি, বুধবার সকাল ১১টায় র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফাইট লেঃ মোঃ সাইফুল্লাহ নাঈম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। র‍্যাব-১৩ এর অধিনায়ক সংবাদ সম্মেলনেও বিষয়টি তুলে ধরেন।

জানা গেছে, গোপন খবরে র‍্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২, নীলফামারীর একটি আভিযানিক দল গতকাল ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাতে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার গ্রামে অভিযান চালায়। সেখানে জনৈক মোঃ খোরশেদ আলম (৫০) এর বসতবাড়ির পশ্চিমে উঠানে অভিযান চালিয়ে একই গ্রামের মৃত আবেদ আলী এর ছেলে মোঃ আক্কাছ আলী (৫২) কে একটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। আসামীর স্বীকারোক্তি ও দেখানো মতে, ওই বসতবাড়ির দক্ষিণ দিকের লাউ গাছের মাচার নিচে প্রায় ৮ ইঞ্চি মাটি খনন করে ৬৬ ইঞ্চি দৈর্ঘ্য, ৩০ ইঞ্চি প্রস্থ এবং ৩৯৫ কেজি ওজনের কষ্টিপাথরের কালো রঙের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়। র‍্যাব জানায়, উদ্ধারকৃত মূর্তির আনুমানিক মূল্য ৩ কোটি ৯৫ লাখ টাকা। অভিযানের সময় ঘটনার সাথে জড়িত অপর এক আসামী পলাতক রয়েছে।

আসামী জানায়, তারা দীর্ঘদিন ধরে মূর্তি ব্যবসার সঙ্গে জড়িত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মূর্তি চোরাচালান করে আসছে। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে আসামীদের বিরুদ্ধে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫(১) (অ) ধারায় একটি মামলা রুজু পূর্বক আসামীকে বীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews