1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

শ্রীঘরে গেলেন আ.লীগের লিফলেট বিতরণ করা সেই শিক্ষা ক্যাডার

  • বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০২ গননা করুন

একতা ডেস্কঃ আওয়ামী লীগের লিফলেট বিতরণ করার অপরাধে লালমনিরহাটের আলোচিত বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মুকিব মিয়াকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। ৫ ফেব্রুয়ারি, বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। ওসি বলেন, ডিবি পুলিশ গ্রেপ্তার করে মুকিবকে থানায় হস্তান্তর করেছে।

থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী একটি মামলা হয়, সেই মামলায় মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়। পরে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। চাকরিবিধি লঙ্ঘন করে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেছেন মুকিব মিয়া। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তারের পর শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় গতকাল মঙ্গলবার তাকে আদালতে নেওয়া হয়। মুকিব মিয়া লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি বিসিএস শিক্ষা ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা।

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে টানা ১০ বছর তিনি শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে (ডিআইএ) কর্মরত ছিলেন। সে সময়ও তিনি নিয়মিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের দলীয় কর্মসূচিতে অংশ নিতেন। তাছাড়া শিক্ষকদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews