একতা ডেস্কঃ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সদস্য সচিব জেসিনা মুর্শীদ প্রাপ্তির পদটি। ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সদস্য সচিব জেসিনা মুর্শীদ প্রাপ্তির বিরুদ্ধে সম্প্রতি উপজেলা কমিটি গঠনে সাংগঠনিক নীতিবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়। এ কারণে তার পদটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
আনীত অভিযোগসমূহ তদন্তের জন্য আশরেফা খাতুন, ওয়াহিদুজ্জামান ও আকরাম হোসাইন রাজের সমন্বয়ে তিন সদস্যের কমিটি করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রাপ্তিকে কমিটির সামনে হাজির হওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। জেসিনা মুর্শীদ প্রাপ্তির সঙ্গে কথা বলতে কয়েক দফা চেষ্টা করা হলেও তিনি ফোন কল রিসিভ করেননি। এছাড়া তার হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে যোগাযোগ করা হলেও তিনি জবাব দেননি।

Leave a Reply