1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

দোকান থেকে ১ লাখ ডিম চুরি যুক্তরাষ্ট্রে

  • বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪০ গননা করুন

একতা ডেস্কঃ ১ লাখের বেশি ডিম চুরি করে নিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যে চোরেরা এক মুদি দোকান থেকে। যার মূল্য ৪০ হাজার ডলার। পুলিশ সূত্র জানিয়েছে, গত ১ ফেব্রুয়ারি গ্রিনক্যাসলে পিট অ্যান্ড গেরি’স অর্গানিক্সের একটি লরির পিছনে এই ডাকাতি চালানো হয়। বার্ড ফ্লু মহামারীর মধ্যে ডিমের দাম বেড়ে যাওয়ার কারণে ডিম অপ্রত্যাশিতভাবে ব্যয়বহুল খাবারের তালিকায় পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন সরকারের তথ্য অনুসারে, গত বছরে ডিমের দাম ৬৫ শতাংশের বেশি বেড়েছে।

দেশটির কৃষি বিভাগ পূর্বাভাস দিয়েছে, ২০২৫ সালে দাম প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পাবে। মঙ্গলবার আমেরিকান চেইন রেস্তোরাঁ ‘ওয়াফেল হাউস’ ডিমেন দাম বাড়ার কারণে গ্রাহকদের কাছ থেকে বাড়তি দাম রাখছে। রেস্তোরাঁটি জানিয়েছে, ডিমের দামের অভূতপূর্ব বৃদ্ধির কারণে গ্রাহকদের বাড়তি চার্জ দিতে হচ্ছে। বার্ড ফ্লু মহামারী ২০২২ সালে শুরু হয়েছিল এবং সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সংস্থাটি উল্লেখ করেছে, শুধুমাত্র ডিসেম্বর মাসেই দাম ৮ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

২০২৩ সালের ডিসেম্বরে এক কার্টন ডিমের গড় দাম ছিল ২ দশমিক ৫১ ডলার এবং এক বছর পরে তা পৌঁছেছে ৪ দশমিক১৫ ডলারে। এই বৃদ্ধির ফলে কিছু দোকানের তাক খালি পড়ে রয়েছে বলে জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে পাখি, গবাদি পশু এবং স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে বার্ড ফ্লু মহামারী দেখা দিয়েছে, যদিও মানুষের মধ্যে এর সংক্রমণ খুবই বিরল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews